বিসমিল্লাহির রহমানির রহীম ঠাকুর দৌলতপুর গ্রামে একটি সুন্দর জামে মসজিদ গড়ে তোলায় এর জমিদাতা, উদ্যোক্তা ও সহায়তাকারীদের বক্তৃতার শুরুতে প্রফেসর তোহুর আহমদ হিলালী কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং এই মসজিদকে ছদকায়ে জারিয়া ও হেদায়াতের কেন্দ্র হিসেবে কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। ঈদোত্তর প্রথম জুমায় তিনি মুসলমানদের ঈদ উদযাপন এবং রমযানের শিক্ষার আলোকে নিজেদের চরিত্র গঠন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। মুসলমানদের জীবনে দু'টি আনন্দোৎসব- ঈদুল ফিতর ও ঈদুল আযহা। এর বাইরে কোন ঈদ নেই। প্রত্যেক ধর্মাবলম্বীর মাঝে ঈদ (আনন্দোৎসব) আছে এবং সেটা তাদের ধর্মগুরুদের সংশ্লিষ্ট করে। যেমন খ্রীষ্টানদের বড় দিন যীশুখ্রীষ্ট বা হযরত ইসা (আ)-এর জন্মদিন, বুদ্ধপূর্ণিমা (গৌতম বুদ্ধের জন্মদিন), জন্মাষ্টমী (শ্রীকৃষ্ণের জন্মদিন)। কিন্তু আমাদের দু ’ টি ঈদ সম্পূর্ণ বিপরিত। এর সাথে আমাদের প্রিয়তম নবী (সা)-এর কোন সংশ্লিষ্টতা নেই; না তাঁর জন্মদিন, না হিজরত আর না মক্কা বিজয়। ঈদুল ফিতর হলো রোযা ভাঙ্গার আনন্দ, গুনাহমাফের আনন্দ এবং ঈদুল আযহা হলো মুসলিম জাতির পিতা ও তাঁর পরিবারের চরম আত্মত্যাগ স্মরণ। আমাদের ঈদের প্রধান...
ইসলাম ও সমসাময়িক বিষয়ে ব্যক্তিগত ব্লগ