স্বামী স্ত্রী সম্পর্কের টানাপড়েন নতুন কিছু নয়। অথচ পরস্পরের সহযোগি হলে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব। স্বামী স্ত্রী সম্পর্ক আমরা যখন স্কুলে পড়তাম তখন মৌলভী স্যার পড়া না পারলে জিজ্ঞাসা করতেন, 'পড়া হয়নি কেন?' অনেকের জবাব ছিল, 'একা পড়তে পারিনি স্যার।' প্রত্যুত্তরে স্যার প্রায়শই বলতেন, 'একা না পারলে আর একটা বিয়া করছ'। অবশ্য একা একটি কাজ না পারলে সঙ্গীসহ কাজটি সহজে হতে পারে। এমন উদাহরণও রয়েছে। স্বামী স্ত্রী সম্পর্কে এমন বহু উদাহরণ রয়েছে। কয়েকদিন আগে আমার এক আত্মীয়ের কাছে একটি গল্প শুনলাম। পূর্বে বিয়েসাদীতে মেয়েদের অতো জানার সুযোগ ছিল না। তার এক চাচার বিয়ের পর চাচী এসে জানতে পারে যে তার স্বামী অষ্টম শ্রেণী পাস। সে তার স্বামীকে স্পষ্ট জানিয়ে দেয়, 'স্কুলে ভর্তি না হলে আমার কাছে আসবে না।' সে বলে, 'আমার বয়স হয়েছে, আমার চেয়ে কম বয়সীদের সাথে স্কুলে যাওয়া সম্ভব নয়'। স্বামীকে স্কুলে যাওয়ার কথা বলে চাচী তার বাবার বাড়ি চলে যায়। পরে একদিন তার চাচা শ্বশুরবাড়ি গেলে স্ত্রী আবার বলে, স্কুলে ভর্তি হওয়ার পরেই আসবে। জোরাজোরি করলে কিছু ধাক্কা-ধাক্কা এবং একপর্যায়ে শ্যালক...
ইসলাম ও সমসাময়িক বিষয়ে ব্যক্তিগত ব্লগ