Skip to main content

Posts

প্রাতভ্রমণ ও আলাপচারিতা

বহুদিন পরে এবং সর্বশেষ সাক্ষাত নড়াইলে। ফেসবুকের মাধ্যমে আবার নতুন করে আবিষ্কার। মোবাইল নম্বর আদান-প্রদানের মাধ্যমে কথা হলো দু ’ জনেই যেহেতু পাশাপাশি থাকি এবং হাঁটি, তাই হাঁটতে যেয়ে দেখা-সাক্ষাত করা যায়। গত দু ’ দিন একত্রে হাঁটা ও বেশ আলাপ-আলোচনাও হলো। তিনি এখন এক পাবলিক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। এক ছেলে ও এক মেয়ের জনক। ছেলেটি বড়, বয়স নয় বছর; এখন হিফজ করছে, দু ’ পারা শেষ করে তৃতীয় পারা শুরু করেছে। তাঁর বয়স অর্ধ-শতাব্দী না হলেও ছুঁই ছুঁই করছে অর্থাৎ চল্লিশের কোটা বেশ আগেই পার হয়েছে। সাক্ষাতের পর আমার প্রথম কথাই ছিল বয়সের সাথে তো চেহারার মিল নেই। সেই যে ১৫/২০ বছর আগে দেখেছি, এখনো তাই। হেসে দিয়ে বললেন, স্যার, ছাত্রাবস্থায় প্রচুর খেলাধুলা করেছি এবং এখন প্রতিদিন সকালে এক ঘন্টা করে হাঁটি। আমাদের আলাপের বিষয় ছিল দেশ,সমাজ, ছাত্রসমাজ, ইসলাম অনেক কিছু মিলে। ইসলামের প্রতি আমাদের উভয়েরই রয়েছে গভীর আকর্ষণ। দু ’ দিনের আলাপচারিতায় আমরা উভয়েই একমত যে, দেশের অগ্রগতি ও সমৃদ্ধি একান্তভাবে নির্ভর করছে বর্তমান ছাত্রসমাজের নৈতিক ও বৈষয়িক উন্নতির সমন্বয়ে। তাই ছাত্রদের ক্যারিয়ার গঠনের প্রতি সবিশে...

কুরআনের পাঠ (আল্লাহর স্মরণ)

বিসমিল্লাহির রহমানির রহীম ধানমন্ডি তাকওয়া মসজিদে ফজর বাদ আজকে তেলাওয়াত করা হয়েছে সূরা বাকারার ১৭ ও ১৮ রুকু। এখানে বেশ কয়েকজন ইমাম আছেন এবং সবাই অত্যন্ত যোগ্য ও দ্বীনের প্রচার-প্রসারে   নিবেদিতপ্রাণ। আজকে নামায শেষে সংক্ষিপ্ত আলোচনা করেন হাফেজ মাওলানা আব্দুর রশীদ।(তাঁর সংক্ষিপ্ত পরিচিতি :বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীচর গ্রামে। আল্লাহর দর্গা মাদ্রাসা থেকে দাওরা পাস করে মোহাম্মদপুর মাদ্রাসা থেকে দারুল ইফতা এবং পরবর্তীতে দাখিল-আলিম পাস করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজে লেখাপড়া করছেন। তিনি এক পুত্রের জনক। আমরা সবাই তাঁর ও তাঁর পরিবারের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি)। আলোচিত ১৫২ নং আয়াতের সরল অর্থ- ‘ তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করবো; তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো, কখনো অকৃতজ্ঞ হয়ো না। ’ এই আয়াতে আল্লাহর স্মরণ বলতে আল্লাহর আনুগত্য ও ইবাদতকে বোঝানো হয়েছে। অর্থাৎ বান্দাহ হিসেবে মানুষ আল্লাহর আনুগত্য ও গোলামী করলে আল্লাহপাক তাঁর বান্দার সকল প্রয়োজন পূরণ অর্থাৎ তাঁর পক্ষ থেকে রহমত ও বরকত দান করেন। ...

আমাদের বন্ধু লিয়াকত তার রবের কাছে ফিরে গেলেন

মোঃ লিয়াকত আলী পিতা মোঃ রফিকুল ইসলাম (বাদল মন্ডল)গতকাল ১০/১০/২০১৭ তারিখ রাত ১১-০০টায় ৬৪ বছর বয়সে (জন্ম তারিখ ০৬.০৬.১৯৫৩) হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে চট্টগ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন)। তার বা ড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামার উপজেলার বাহাদুরপুর গ্রামে। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, আট ভাই, দুই বোন এবং অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খী রেখে গেলেন। লিয়াকত তার পিতা-মাতার প্রথম সন্তান। স্কুলজীবনে আমাদের সহপাঠী ও ঘনিষ্ট বন্ধু। গত ৪ঠা সেপ্টেম্বর বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে আমরা ১৯৭০ ব্যাচ শিক্ষার্থীরা মাননীয় মন্ত্রীর উপস্থিতিতে সা ড়ম্বরে পুনর্মিলনী অনুষ্ঠান করলাম। সেই অনুষ্ঠানে তাকে খুবই প্রাণবন্ত দেখা গেল। তাকে দিয়ে আমাদের ব্যাচের ১৮ জনকে আমরা হারালাম। পেশায় ঠিকাদার ছিলেন এবং চট্টগ্রাম রেলওয়ে ঠিকাদারী করতেন। তার ছেলে-মেয়েরা সবাই প্রতিষ্ঠিত। তার মরদেহ চট্টগ্রাম থেকে বা ড়ি নেয়া হচ্ছে এবং সেখানেই জানাযা ও দাফন করা হবে। লিয়াকতের পরিবারটি আমাদের ইউনিয়নের অত্যন্ত সম্ভ্রান্ত ও প্রভাবশালী পরিবার। তার দাদা ইউনিয়ন পরিষদের মেম্ব...

জুমু’আ খুতবা (মুসলমান এক মধ্যপন্থী জাতি এবং তাওবার দরজা উন্মুক্ত)

                                                                                                    বিসমিল্লাহির রহমানির রহীম তাকওয়া মসজিদে ২০/১০/২০১৭ তারিখ জুমু ’ আ খুতবায় খতিব মহোদয় কুরআনের আয়াত (সূরা বাকারার ১৪৩ আয়াত) উদ্ধৃত করে বলেন যে, মুসলমান এক মধ্যপন্থী জাতি; আমাদের ধর্মে চরমপন্থা এবং শৈথিল্যের কোন সুযোগ নেই। বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, কাঠিন্য যেমন পছন্দনীয় নয়, আবার উদারতার নামে শৈথিল্য প্রদর্শনেরও কোন সুযোগ নেই। তাঁর পুরো আলোচনা ছিল তাওবাকে কেন্দ্র করে। তাওবার ব্যাপারে বনি ইসরাইলরা (ম...

বিআরবি হাসপাতাল-আমাদের প্রত্যাশা

একজন সফল উদ্যোক্তা হিসেবে বিআরবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মজিবর রহমান দেশের ব্যবসা ও শিল্পাঙ্গনে এক পরিচিত নাম। তিনি কোন প্রতিষ্ঠিত ব্যবসায়ী বা শিল্পপতির সন্তান নন বা বিশ্ববিদ্যালয়ের উচ্চ ডিগ্রিধারীও নন; কিন্তু কঠোর অধ্যাবসায়, সততা ও নিষ্ঠার মধ্য দিয়ে ব্যবসা জগতে তিনি উন্নতির উচ্চশিখরে আরোহণ করেছেন। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিঃ, এমআরএস, কিয়াম মেটালসহ তাঁর হাতের ছোয়ায় সকল প্রতিষ্ঠানই সাফল্য লাভ করেছে। বিআরবি হাসপাতাল তাঁর অনেক প্রতিষ্ঠানের সাথে নতুন সংযোজন। ব্যক্তিগত জীবনে তিনি একজন সৎ, উদার ও দানশীল ব্যক্তি। মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা ছাড়াও তিনি শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও সৃজনশীল যে কোন কাজে পৃষ্ঠপোষকতা করে থাকেন। তাঁর প্রতিষ্ঠিত শিল্প-কারখানায় বিপুল পরিমাণ লোকের কর্মসংস্থান হয়েছে। এ ছাড়া তিনি নিজেও ইয়াতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের গর্বিত পিতা এবং তাঁর সন্তানরাও সাফল্যের সাথে ব্যবসা পরিচালনা করছেন। ব্যবসা জগতে তাঁরাও প্রতিষ্ঠিত এবং সবাই সরকার   ঘোষিত CIP ( Commercial Important Person) |   রাজধানীতে প্র...