Skip to main content

Posts

সূরা আত তারিক মাক্কী সূরা আয়াত ১৭

বিসমিল্লাহির রহমানির রহীম ১.    শপথ আসমানের, শপথ রাতের বেলায় আত্মপ্রকাশকারী (তারকা)-র ২.    তুমি কি জান সে আত্মপ্রকাশকারী কী? ৩.    তা হচ্ছে একটি সমুজ্জল তারকা, ৪.    (যমীনের) এমন একটি প্রাণীও নেই যার ওপর কোন তত্ত্বাবধায়ক নিযুক্ত (করা) হয়নি; ৫.    মানুষ যেন তাকিয়ে দেখে-তাকে কোন্ জিনিস দিয়ে বানানো হয়েছে? ৬.    তাকে বানানো হয়েছে সবেগে স্খলিত (এক ফোটা) পানি থেকে- ৭.    যা বের হয়ে আসে (পুরুষদের) পিঠের মেরুদন্ড ও (নারীর) বুকের (পাঁজরের) মাঝখান থেকে, ৮.    নিশ্চিতভাবেই তিনি তাকে দ্বিতীয় বার সৃষ্টি করার ক্ষমতা রাখেন, ৯.    সেদিন (তার) যাবতীয় গোপন বিষয় যাছাই বাছাই করা হবে, ১০.   (সেদিন) তার কোন শক্তিই থাকবে না, থাকবে না তার কোন সাহায্যকারীও, ১১.   বৃষ্টি বর্ষণকারী আকাশের শপথ, ১২.   (বৃষ্টিধারায়) ফেটে যাওয়া যমীনের শপথ, ১৩.   অবশ্যই এ (কুরআন) হচ্ছে (হক-বাতিলের চূড়ান্ত) পার্থক্যকারী কথা, ১৪.   তা অর্থহীন (কোন কিছু) নয়; ১৫.   নিঃসন্দেহে এরা (আমার...

সূরা ৮৭ আল আ’লা মাক্কী সূরা ও আয়াত সংখ্যা ১৯

বিসমিল্লাহির রহমানির রহীম ০১.   তসবিহ্ করো তোমার মহান প্রভুর নামের, ০২.   যিনি সৃষ্টি করেছেন এবং সুষম করেছেন, ০৩.   যিনি সামঞ্জস্যপূর্ণ অনুপাত নির্ধারণ করেছেন এবং পথ প্রদর্শন করেছেন। ০৪.   এবং যিনি (জমিন থেকে) বের করে আনেন উদ্ভিদ। ০৫.   তারপর সেগুলোকে পরিণত করেন কালো আবর্জনায়। ০৬.   আমি তোমাকে পড়িয়ে দেবো (কুরআন), তারপর তুমি আর তা ভুলবেনা। ০৭.   তবে আল্লাহ যা ইচ্ছা করেন, নিশ্চয়ই তিনি জানেন প্রকাশ্য এবং গোপনীয় সবকিছু। ০৮.   আমি তোমার জন্যে সহজ পথকে সহজ করে দেবো। ০৯.   তাই তুমি (মানুষকে) উপদেশ দিতে থাকো, যদি উপদেশ তাদের উপকারে আসে। ১০.   ঐ ব্যক্তি অবশ্যি উপদেশ গ্রহণ করবে, যে ভয় করে (আল্লাহকে)। ১১.   আর তা উপেক্ষা করবে ঐ ব্যক্তি, যে বড়ই দুর্ভাগা, ১২.   যে প্রবেশ করবে সাংঘাতিক আগুনে। ১৩.   অতঃপর সে সেখানে মরবেওনা, বাঁচবেওনা। ১৪.   নিশ্চয়ই সাফল্য অর্জন করবে ঐ ব্যক্তি, যে তাযকিয়া করবে, ১৫.   এবং তার প্রভুর নামে যিকির (উচ্চারণ, আলোচনা, স্মরণ) করবে, আর আদায় করবে সালাত। ১...

সূরা ৮৮ আল গাশিয়া (আচ্ছন্নকারী) মাক্কী সূরা ও আয়াত সংখ্যা ২৬

বিসমিল্লাহির রহমানির রহীম ০১. তোমার কাছে কি আচ্ছন্নকারী (কিয়ামত) দিবসের খবর পৌঁছেছে? ০২. সেদিন অনেক চেহারা হবে ভীত-নত অপমানিত, ০৩. শ্রম-ক্লান্ত। ০৪. তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। ০৫. তাদের পান করানো হবে তাপ-দাহে ফুটন্ত ঝর্ণার পানি। ০৬. তাদের জন্যে সেখানে বিষাক্ত কাঁটাদার শুকনো ঘাস-গুল্ম ছাড়া থাকবেনা আর কোন খাদ্য, ০৭. যা তাদের পুষ্টিও যোগাবেনা, ক্ষুধাও মেটাবেনা। ০৮. (অপরপক্ষে) সেদিন অনেকের মুখমন্ডল হবে আনন্দে উজ্জ্বল। ০৯. সেদিন তারা খুশি হবে তাদের (দুনিয়ার জীবনের) প্রচেষ্টার জন্যে। ১০. তারা থাকবে অতি উন্নত জান্নাতে। ১১. সেখানে তারা শুনবেনা কোন ক্ষতিকর ও বাজে কথা। ১২. সেখানে থাকবে ঝর্ণা বহমান, ১৩. থাকবে অতি উন্নত শয্যা, ১৪. হাতের কাছেই রাখা হবে পানপাত্রসমূহ, ১৫. সাজানো থাকবে সারি সারি (নরম) বিছানা, ১৬. (সর্বত্র) বিছানো থাকবে উন্নত গালিচা। ১৭. তোমরা কি নজর করে দেখতে পারছোনা উটের দিকে, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? ১৮. এবং আসমানের দিকে, কিভাবে তাকে উপরে উঠিয়ে রাখা হয়েছে? ১৯. আর পর্বতমাল...

আমরা বিস্মিত! আমরা হতাশ!

ইয়াবা কারবারে জড়িতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী পত্রিকায় প্রকাশিত খবর- রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঘিরে গড়ে ওঠা ইয়াবা চক্রের ৪৪ জনকে শনাক্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের মাদক অধিশাখা যা প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দপ্তরে পৌঁছেছে এবং এর কপি রাবি ও রুয়েট কর্তৃপক্ষকেও পাঠানো হয়েছে। তালিকায় রয়েছে রাবির ০৬ জন শিক্ষক, ০৮ জন কর্মকর্তা-কর্মচারী, ১১ জন ছাত্রলীগ নেতা, ০৩ জন সাবেক ছাত্রদল নেতা ও ০৬ জন সাধারণ শিক্ষার্থী (মোট ৩৪ জন)। রুয়েটের ০১ জন শিক্ষক, ০২ জন ছাত্রী ও ০৭ জন (মোট ১০ জন) কর্মকর্তা-কর্মচারীর নাম উঠে এসেছে তালিকায়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ০৪ জন কর্মকর্তার নামও সেই তালিকায় আছে। তালিকায় প্রত্যেক শিক্ষকের নাম, বিভাগ ও পদবী এবং শিক্ষার্থীদের নাম, বিভাগ ও বর্ষ উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের একজন শিক্ষকের এ অধপতন কি কল্পনা করা যায়? জাতি কতখানি অধপতিত হলে মানুষ গড়ার কারিগর খ্যাত একজন শিক্ষকের এই অধপতন শুনতে হয়। শিক্ষকই যদি এমন হয় তার শিক্ষার্থীদের কাছ থেকে ভালো...