Skip to main content

Posts

দেশীয় এক সরকারি কর্মকর্তার গল্প

The Role of Faith-based Organizations in Promoting SDGs শীর্ষক BIIT-এর উদ্যোগে অনুষ্ঠিত ওয়ার্কশপের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব ও এনজিও ব্যুরোর পরিচালক জনাব গোকুল কৃষ্ণ ঘোষ। তাঁর বিনয়সূচক আচরণ সবাইকে মুগ্ধ করে। তাঁর বাড়ি মাগুরা জেলায়। তিনি এক দরিদ্র কৃষক পরিবারের সন্তান। বুয়েটে লেখাপড়া করেছেন। তিনি তাঁর অতীতকে ভুলে যাননি। তাঁর ভাষায়- ‘ মাঠে গরুচরানো ও লাঙ্গল চালানোর স্মৃতি এখনো আমার হৃদয়ে জ্বলজ্বল করে। অত্যন্ত সাধারণ অবস্থা থেকে এই পর্যায়ে পৌঁছার জন্য আমি আমার স্রষ্টার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমি গাড়ি পেয়েছি, লক্ষ টাকা বেতন পাই এবং সম্মানের সাথে চলার সুযোগ পেয়েছি। এরপরও ঘুষ-দুর্নীতি আমি কল্পনাও করতে পারিনা। আমি জনগণের সেবক এবং সেবা দিতে চাই। আমার অফিসে কেউ গেলে তাঁকে যথাযথ সম্মান দেয়া হয় এবং সরকারি বিধি মোতাবেক সকল কাজ সর্বোচ্চ ২৬দিনের মধ্যে সমাধান করা হয়। কারো যাওয়ারও প্রয়োজন নেই। মেইলে আবেদন পাঠালেই তাতে জবাব দেয়া হয়। আমার কাজ এনজিওদের সাথে এবং আমি নিজ থেকেই তাদেরকে ঈদ, পূজা ও নববর্ষে মেসেজ দিয়ে থাকি। ছোটকালে আমার মা শিখিয়েছেন পূজায় ...

আমাকে অনেকে Mr. Woman বলে!

The Role of Faith-based Organizations in Promoting SDGs শীর্ষক BIIT- এর উদ্যোগে অনুষ্ঠিত ওয়ার্কশপের তৃতীয় সেশনে (UN SDGs from Gender Perspective) শিরোনামে BIIT-এর সম্মানিত প্রেসিডেন্ট জনাব শাহ আব্দুল হান্নান-এর সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম. রশীদ চৌধুরী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি সেক্রেটারি ড. আবুল হোসেন ও মিসেস তাজিমা হোসেন মজুমদার ( The Hunger Project Bangladesh)| দিনব্যাপী ওয়ার্কশপের মূল আকর্ষণ ছিলেন আয়োজক প্রতিষ্ঠান BIIT-এর সম্মানিত চেয়ারম্যান জনাব শাহ আব্দুল হান্নান। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিবসহ বহু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। বয়স প্রায় ৮০ হলেও আল্লাহর মেহেরবানীতে তিনি এখনো বেশ সুস্থ ও কর্মক্ষম আছেন। তৃতীয় সেশনে আলোচকদের কেউ কেউ মেয়েদের গার্মেন্টসহ অর্থনৈতিক কর্মকান্ডকে খুবই ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এবং বাল্য বিবাহ আইনে সরকারের ছাড় দেয়াকে সমালোচনা করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন যে, মেয়েদের অর্থনৈতিক কর্মকান্ডে অবশ্যই তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অনুকূল পরিবেশ এবং স্বাস্থ্য ও মন-মানসিক...

The Role of Faith-based Organizations in Promoting Sustainable Development Goals (SDGs)

Bangladesh Institute of Islamic thought (BIIT), Asian Resource Foundation (ARF) and Asian Muslim Action Network (AMAN)- এর যৌথ উদ্যোগে ১৫/০৪/২০১৭ তারিখ দিনব্যাপী এক ওয়ার্কশপে The Role of Religions in Promoting Sustainable Development Goals (SDGs) শীর্ষক প্রবন্ধ উপস্থাপনের এক   সুযোগ আমার হয়েছিল। নিম্নে তা দেয়া হলো। ১৭০টি সদস্য দেশের জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ ১৫ বছরমেয়াদী (জানুয়ারি ২০১৬ থেকে ২০৩০ সাল) ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কার্যক্রম পরিচালনা করছে যা Sustainable Development Goals (SDGs) নামে পরিচিত। এর মধ্যে দারিদ্রবিমোচন, জলবায়ু পরিবর্তন ও দুর্ঘটনাজনিত ঝুঁকি, অর্থনৈতিক বৈষম্য এবং গণতান্ত্রিক শাসন ও শান্তি প্রতিষ্ঠা উল্লেখযোগ্য যা নিয়ে আমাদের আজকের এই ওয়ার্কশপ। এ সব সমস্যার সমাধানের ক্ষেত্রে বিশ্বাসনির্ভর সংগঠনসমূহ কী ভূমিকা পালন করতে পারে এবং এর সাথে সংশ্লিষ্টদের দায়িত্ব ও কর্তব্য নিয়েই মূলত আমাদের আলোচনা। ২০১২ সনে এক গবেষণায় দেখা গিয়েছে যে, বিশ্বের জনগোষ্ঠীর প্রতি দশ জনের আটজন বিশ্বাসী অর্থাৎ কোন না কোন ধর্মে বিশ্বাসী। বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর মধ...

Workshop Schedule on UN SDGs

The Role of Faith-based Organizations in Promoting Sustainable Development Goals (SDGs)    Bangladesh Institute of Islamic thought (BIIT), Asian Resource Foundation (ARF) and Asian Muslim Action Network (AMAN) -এর যৌথ উদ্যোগে ১৫/০৪/২০১৭ তারিখ উত্তরা   BIIT -এর কনফারেন্স হলে Role of Faith-based Organizations in Promoting Sustainable Development Goals (SDGs) শীর্ষক দিনব্যাপী (সকাল ৯-০০টা থেকে বিকেল ৪-৪৫ পর্যন্ত) এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে সভাপতিত্ব করেন BIIT -এর সম্মানিত প্রেসিডেন্ট ও সরকারের সাবেক সচিব জনাব শাহ আব্দুল হান্নান। ঘড়ির কাঁটা ৯-০০টা বাজার সাথে কুরআন তেলাওয়াতের মাধ্যমে ওয়ার্কশপের কার্যক্রম শুরু হয়। এরপর পরিচিতি অনুষ্ঠানের পরে স্বাগত বক্তব্য রাখেন   BIIT -এর নির্বাহী পরিচালক জনাব এম. আব্দুল আজিজ। UNDP - এর National Project Coordinator জনাব এম. আসাদুজ্জামান Introduction to Sustainable Development Goals (SDGs), থাইল্যান্ডভিত্তিক Asian Muslim Action Network (AMAN) -এর সেক্রেটারী জেনারেল জনাব এম আব্দুস সবুর Faith-based networking platform f...