চতুর্দিক শুধুই জুলুম। কে বলবে আখেরাতেবিশ্বাসী এ একটি জাতি? জুলুম অর্থ কারো অধিকার হরণ। যেমন শিরক সবচেয়ে বড় জুলুম। কারণ আল্লাহর অধিকার হলো যে, তাঁর বান্দারা একনিষ্ঠভাবে তাঁর আনুগত্য করবে এবং এই আনুগত্যে কাউকে তাঁর সাথে শরীক করবে না। মানুষ আল্লাহর সর্বোত্তম সৃষ্টি এবং সকল মানুষ আদমের সন্তান ও পরস্পরের সমান। সবাই সবার প্রতি সদাচরণ করবে এবং কেউ কারো কোন ক্ষতি করবে না বা ক্ষতি করার চিন্তাও করবে না-এটা মানুষের অধিকার। কোন মানুষ যদি জেনে-বুঝে কারো ক্ষতি করে, তবে সে যার ক্ষতি করলো সংশ্লিষ্ট ব্যক্তি ক্ষমা না করলে আল্লাহও তাকে ক্ষমা করবেন না। মানুষের কথা, কাজ, লেনদেন বা ব্যবসা-বাণিজ্য, চাকুরী-বাকুরী ইত্যাদি ক্ষেত্রে কাউকে কথায় কষ্ট দেয়া বা সম্মানহানি বা আর্থিক ক্ষতি সবই জুলুম এবং এর পরিণতি জাহান্নাম। আল্লাহর বাণী- ‘ নিশ্চিত ধ্বংস তাদের জন্য যারা মানুষকে সামনা-সামনি গালাগাল ও পেছনে দোষ প্রচার করে ’ । একটু পরেই বলা হয়েছে তাদেরকে হুতামায় নিক্ষেপ করা হবে। আর সেই হুতামার পরিচয় হলো- ‘ আল্লাহর আগুন, প্রচন্ডভাবে উত্তপ্ত-উৎক্ষিপ্ত, অন্তর পর্যন্ত স্পর্শ করে ’ । আমার জানামতে জাহান্নামের ভয়াবহতা ও আল্...
ইসলাম ও সমসাময়িক বিষয়ে ব্যক্তিগত ব্লগ