Skip to main content

Posts

পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে সাধারণ সভায় গৃহিত সিদ্ধান্তবলী

বিসমিল্লাহির রহমানির রহীম ১৯৭০ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভার কার্যবিবরণী অদ্য ২৭/০৬/২০১৭ তারিখ মঙ্গলবার সকাল ১০টায় আলহাজ্ব মোঃ আবু বকরের সভাপতিত্বে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ১৯৭০ ব্যাচ শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন তোহুর আহমদ হিলালী, মোঃ আব্দুর রশীদ, মোছাঃ নূরুজ্জলী মুজতাবান নেছা, মোঃ নূরুজ্জামান, আলহাজ¦ মোঃ আবু বকর, মোঃ জালাল উদ্দীন, মোঃ শফিউল আলম, মোঃ আজিজুর রহমান, মোহাঃ মোজাদ্দেদ হোসেন, মোঃ ফরেজউদ্দীন, মোঃ লুৎফর রহমান, মোঃ হাবিবুল ইসলাম, মোঃ আজিজুল আলম (লেবু), তাজ মোহাম্মদ, মোঃ আলী হোসেন, মোঃ রহমত উল্লাহ, মোঃ এলাহী বকশ, মোঃ মোলায়েম হোসেন, মোঃ মুনজিল হোসেন, মোঃ শওকত আলী, মোঃ বদরুল ইসলাম, মোঃ আবু বকর, মোঃ নজরুল ইসলাম, সুরাইয়া বেগম, মোঃ ফজলুল হক, ডা. মোঃ শাহাবুদ্দীন, মোছাঃ শাহানারা বেগম (গেনি), মোঃ নূরুজ্জামান গেদা, ডাঃ নজরুল ইসলাম (গাছিয়া দৌলাতপুর), মোঃ সাবান উদ্দীন। মোট ৩০ জন। সভায় নিম্নরূপ সিদ্ধান্তবলী গৃহিত হয়। ১.    গত ২৩/০৩/২০১৭ তারিখ সভার সিদ্ধান্তসমূহ পঠিত ও অনুমোদ...

স্মরণিকা সম্পাদনা পরিষদের সভায় গৃহিত সিদ্ধান্তবলী

সভা নং ০২ অদ্য ২৮/০৭/২০১৭ তারিখ শুক্রবার সকাল ১০-০০টায় জনাব মোঃ কামরুজ্জামান (সাবু)-এর অফিসে (মিরপুর ১ নং Apparel Designers) ১৯৭০ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে স্মরণিকা সম্পাদনা পরিষদের এক সভা কমিটির আহবায়ক প্রফেসর তোহুর আহমদ হিলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রফেসর তোহুর আহমদ হিলালী, আলহাজ্ব মোঃ আবু বকর, জনাব মোঃ কামরুজ্জামান (সাবু), জনাব মোঃ দিলদার হোসেন। সভায় গৃহিত সিদ্ধান্তবলী। ১.    সভায় স্মরণিকা সম্পাদনা পরিষদের আহবায়ক প্রফেসর তোহুর আহমদ হিলালী তাদের ওপর অর্পিত দায়িত্ব একে একে উল্লেখ করে তার অনুমোদন গ্রহণ করেন। প্রথমে ব্যানার (প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতির নাম), ক্রেস্ট (সর্বমোট ২৬টি), কভার পেজ (স্কুলের ছবি) ও বিপরিত পৃষ্ঠায় ইউনিয়ন পরিষদের বিজ্ঞাপন, ব্যাকপেজে নিউভিশনের বিজ্ঞাপন ও ছোট তিনটি বিজ্ঞাপন এবং তার বিপরিতে জনাব রফিকুল ইসলাম লালুর স্মৃতিচারণ। এরপর থাকবে সূচিপত্র, বাণীসমূহ, সম্পাদকীয় ও প্রাক্তন শিক্ষক, বর্তমান ম্যানেজিং কমিটি, স্কুলের বর্তমান শিক্ষকমন্ডলী, ওয়ার্কিং কমিটি, সম্পাদনা পরিষদ ও সকল শিক্ষার্থীর ছবিসম্বলিত ...

স্মরণিকা সম্পাদনা পরিষদের সভায় গৃহিত সিদ্ধান্তবলী

অদ্য ১১/০৭/২০১৭ তারিখ মঙ্গলবার সকাল ১১-০০টায় জনাব মোঃ কামরুজ্জামান (সাবু)-এর অফিসে (মিরপুর ১ নং Apparel Designers ) ১৯৭০ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে গঠিত স্মরণিকা সম্পাদনা পরিষদের প্রথম সভা পরিষদের আহবায়ক প্রফেসর তোহুর আহমদ হিলালী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  সভায় উপস্থিত ছিলেন জনাব তোহুর আহমদ হিলালী, জনাব মোঃ কামরুজ্জামান (সাবু), জনাব তাজ মোহাম্মদ, প্রকৌশলী মোঃ দিলদার হোসেন ও জনাব এসএম নূরুল আমিন। সভায় গৃহিত সিদ্ধান্তবলী। ১.গত ২৭-০৬-২০১৭ তারিখ সাধারণ সভার সিদ্ধান্তবলী সভায় পঠিত হয়। পাঠের সময় সভার সভাপতি প্রফেসর তোহুর আহমদ হিলালী সভাকে অবহিত করেন যে, সেই সভায় তাদের সহপাঠী মোঃ নূরুজ্জামান (ঠাকুর দৌলাতপুর) উপস্থিত ছিলেন এবং তিনি বেশ প্রাণবন্ত ভূমিকা রেখেছেন, অথচ পরের দিন বিকেলে তারা খবর পান যে, তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন)। সভায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। ২.স্মরণিকা সম্পাদনা পরিষদে ঢাকায় অবস্থিত জনাব মোঃ আতিয়ার রহমান, প্রকৌশলী মোঃ দিলদার হোসেন ও জনাব ...

সূরা আল লাইল

বিসমিল্লাহির রহমানির রহীম রাতের শপথ-যখন তা (আঁধারে) ঢেকে যায়, দিনের শপথ-যখন তা (আলোয়) উদ্ভাসিত হয়, পুরুষ ও নারী যা তিনি সৃষ্টি করেছেন (তারও শপথ), অবশ্যই তোমাদের চেষ্টা-সাধনা নানামুখী। অতএব যে (আল্লাহর পথে) দান করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে এবং সৎবৃত্তিকে সত্য বলে মেনে নিয়েছে, তাকে আমি সহজ পথে চলা সহজ করে দেবো। যে ব্যক্তি কার্পণ্য করেছে এবং বেপরোয়া ভাব দেখিয়েছে এবং সৎবৃত্তিকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাকে আমি কঠিন পথে চলা সহজ করে দেবো। আর তার ধন-সম্পদ কোন্ কাজে লাগবে যখন সে ধ্বংস হয়ে যাবে? অবশ্যই মানুষকে সঠিক পথ প্রদর্শন করার দায়িত্ব আমার ওপর। দুনিয়া ও আখিরাতের নিরঙ্কুশ মালিকানা আমারই। অতএব আমি তোমাদেরকে জ্বলন্ত অগ্নিকুন্ডের ব্যাপারে সাবধান করছি। নির্ঘাত পাপী ছাড়া অন্য কেউই সেখানে প্রবেশ করবে না, যে (এ দিনকে) মিথ্যা প্রতিপন্ন করেছে এবং (হেদায়াত থেকে) মুখ ফিরিয়ে নিয়েছে। আর যে পরম মুত্তাকী ব্যক্তি পবিত্রতা অর্জনের জন্য নিজের ধন-সম্পদ দান করে তাকে তা থেকে দূরে রাখা হবে। তার প্রতি কারো কোন অনুগ্রহ নেই যার প্রতিদান তাকে দিতে হবে। সেতো কেবল তার রবের সন্তুষ্টি লাভের জন্য এ কাজ কর...